আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সাবেক দুই আইজিপিসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকসহ (আইজিপি) ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
সাবেক দুই আইজিপি হলেন এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আনুষ্ঠানিক অভিযোগে অন্য আসামিদের মধ্যে আছেন হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।