শাহবাগ ও আশপাশের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি সদস্য মোতায়েনছবি: ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর শাহবাগ ও এর আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। প্রতিটি প্লাটুনে ৩০ জন সদস্য আছেন।