বুয়েটের রাস্তা থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্মাণাধীন বুয়েট সেন্টারের সামনের রাস্তা থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে আজ রোববার বিকেলে শাহবাগ থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) উদয়ন বড়ুয়া বলেন, নবজাতকটিকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ মর্গে রাখা হয়েছে।

এসআই উদয়ন বড়ুয়া বলেন, নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন। কে বা কারা লাশটি সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি।