বিজয়নগরে ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর বিজয়নগরে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিজয়নগরে হোটেল ৭১-এর গলিতে একটি দোতলা ভবনের ওপরে একতলা টিনশেডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা জানিয়েছেন।
দিনমনি শর্মা প্রথম আলোকে বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ইলেকট্রনিক পণ্যের গুদাম ছিল। অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিলেন না বলে তাঁরা জানতে পেরেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।