রাজধানীতে ট্রেনের ধাক্কায় পরিবহনশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক পরিবহনশ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানা-পুলিশ এই তথ্য জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম নাজির আহমেদ (৪০)। তাঁর বাবার নাম আবুল হোসেন। বাড়ি চট্টগ্রামের চকবাজার এলাকায়।
ঢাকা রেলওয়ে থানা-পুলিশ জানায়, নাজির রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় থাকতেন। তিনি পরিবহনশ্রমিক (বাস) হিসেবে কাজ করতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই ফারুক জানান, ট্রেনের ধাক্কায় নাজির তাঁর মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।