রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে

খালে পড়ে যাওয়া আলিফ পরিবহনের বাসছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রী এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে খালে পড়ে গেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীবাহী বাসটি আলিফ পরিবহনের।

এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দাউদ হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার জানান, তাঁরা আজ বিকেল ৫টা ৪২ মিনিটে ওই যাত্রীবাহী বাস খালে পড়ে যাওয়ার খবর পান।

ওসি মুহাম্মদ দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, এ দুর্ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।