ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ২৩৬৭

ডেঙ্গু
ফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৭৬ জন মারা গেলেন। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৫ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঁচজন এবং ঢাকার বাইরের হাসপাতালে দুজন মারা গেছেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯৯ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৪৬৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ হাজার ১৪৬ এবং ঢাকার বাইরে ৬৪ হাজার ৩৫৪ জন রয়েছেন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

আরও পড়ুন