এআইইউবিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে মোট ছয়টি সেশনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।