সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর সদরঘাটের লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ আগুন লাগে। লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন।

সদরঘাটের যে লঞ্চে আগুন লেগেছিল এর নাম ময়ূর-৭। আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো অবস্থায় ছিল।

এতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট সেখানে চলে যায়। দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদরঘাট (নদী)  ও সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভানোর কাজ করে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।