বনানীর কড়াইলের বেলতলা বস্তিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীর কড়াইলের বেলতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত পৌনে ১২টায় যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে সেখানে যায় বনানী থানা-পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণেই আছে। এখন আর বড় ধরনের আগুন দেখা যাচ্ছে।