ঢামেকে এইচআইভি শনাক্ত হওয়া কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দীর (৩০) মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় ওই বন্দীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে পরীক্ষায় ওই বন্দীর শরীরে এইচআইভি (এইডস) শনাক্ত হয়। এর পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর খবর নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।