ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
পরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করার খবর জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে ১৮ হাজার ৬৪০টি ইয়াবা, ২৫৭ গ্রাম হেরোইন, ৭৬ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।