সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মেয়র তাপসের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি: বাসস

রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে এ শোকবার্তা পাঠানো হয়।

শোকবার্তায় মেয়র শেখ তাপস বলেন, ‘যেকোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত। বিশেষত এ ধরনের দুর্ঘটনা যখন বহু মানুষের মৃত্যুর কারণ হয়, তখন তা সত্যিকার অর্থেই মেনে নেওয়া কষ্টকর। আমি এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত করছি এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন

মেয়র আরও বলেন, ‘দুর্ঘটনা–পরবর্তী উদ্ধারকাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করে চলেছে। আমরা ফায়ার সার্ভিসের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি হুইল এক্সকাভেটর দুর্ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ছাড়া উদ্ধারকাজে কোনো ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করছেন।’

গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২০। ভয়াবহ এ বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন