রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে।
আজ বৃহস্পতিবার সকালে মাতুয়াইল কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, সকাল ৭টা ৩২ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।