মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোরেল
ফাইল ছবি

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ বুধবার থেকে। আর মার্চের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন।  

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজ এ কথা জানিয়েছেন। ডিমটিসিএল কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের এ অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।