কিশোর আলো ও ফ্রেশের ‘আগামীর অনন্যা’ এবার মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতায় কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ‘আগামীর অনন্যা’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মেডিকেল অফিসার তানিয়া আক্তার উপস্থিত কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সৌজন্য হিসেবে প্রদান করা হয়।

প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, আগামীর প্রতিযোগীতায় টিকে থাকতে হলে পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রেখে ভালো মানুষ হতে হবে এবং সৃজনশীল বই পড়তে হবে।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে এমজিআইয়ের সহযোগী ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসরাত জাহান বলেন, ‘মাসিক চলাকালে সচেতনতার অভাবে আমাদের দেশের নারীরা জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। শহরের নারীরা মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও শহরের বাইরে বা গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করেন। বাংলাদেশের প্রায় ৭১ শতাংশ নারী তাঁদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এ জন্য এমজিআই ২০২৩ সালের মার্চে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত নতুন একটি স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে আসে, যার নাম “ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।”’

আরও পড়ুন

কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক কিশোরীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে জোর দেন। পাশাপাশি সাহিত্যচর্চা ও বিজ্ঞানচর্চা করতে সবাইকে উৎসাহিত করেন তিনি। জীবনে টিকে থাকতে হলে যেমন ভালোভাবে পাঠ্যপুস্তক পড়াতে হবে, তেমনি আমাদের আশপাশে কী কী হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ‘কিশোর আলো বুক ক্লাব’ তৈরি করা হয়, যারা নিয়মিত কিশোর আলো পড়ার পাশাপাশি বিভিন্ন বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়, যেখান থেকে স্কুলের কিশোরীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে।

প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দন মৃধা এবং কিশোর আলোর সহযোগী সম্পাদক পাভেন মহিতুল।