রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

লাশপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় আল আমিন (১৮) নামের এক তরুণ মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির বলেন, রাত দেড়টার দিকে বিমানবন্দরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে হাঁটছিলেন আল আমিন। তখন একটি মাটিবাহী ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।

নিহত আল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। তাঁর বাবার নাম হুমায়ুন কবির।

ময়নাতদন্তের জন্য আল আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।