‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ

‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে দুপুরে সচিবালয়ের সামনে থেকে আটক করে পুলিশছবি: সংগৃহীত

সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করে পুলিশ। আজ রোববার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে পুলিশ বলছে, মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সোহানী শিফা প্রতীকী ভাতের হোটেল চালু করে কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে ওই নারীকে পুলিশ আটক করেছিল। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।