রাজধানীর বনানীতে ১১ তলা ভবনে আগুন

এই ১১ তলা ভবনের সবচেয়ে উঁচু তলায় আগুন লাগে। ১৫ এপ্রিলছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর বনানীতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১১ তলা একটি ভবনের সবচেয়ে উঁচু তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছে, বনানীর কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসার ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।