ডিপ্লোমা কোর্স তিন বছর করার প্রতিবাদে রাজধানীতে ৩০ মিনিট সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছিলেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
ছবি: শফিকুল ইসলাম

চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছিলেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আকতারুজ্জামান প্রথম আলোকে এসব তথ্য জানান।

আধা ঘণ্টা সড়ক অবরোধের পরে শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গেছেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, চার বছরের কোর্সে সব পড়ে শেষ করতে পারি না, সেখানে তিন বছর হলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঘাটতি থেকে যাবে।