বিজয় সরণি, কচুক্ষেত সড়কসহ কিছু এলাকায় সভা-মিছিল নিষিদ্ধ করল ডিএমপিও

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় কচুক্ষেত সড়ক, বিজয় সরণিসহ বেশ কিছু এলাকায় আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা এলাকাগুলো হলো কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী উড়ালসড়ক-সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।

আরও পড়ুন

এর আগে আজ আইএসপিআরও এক বিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধের কথা জানিয়েছে। বলেছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন