হাসপাতালের সামনেই গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ বৃহস্পতিবার ভোরে একটি প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ভোর ৪টার দিকে রোগী নিয়ে গাড়িটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ঢুকছিল। গাড়িটির চাপায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। চালককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।