বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির পক্ষ থেকে সাংবাদিকদের জন্য খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত ১টা ৫৫ মিনিটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং দুটি অবিস্ফোরিত রয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।