মামলা নেওয়ার দাবিতে বনানী থানার সামনে কড়াইল বস্তির বাসিন্দাদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারামারির ঘটনায় মামলা নেওয়ার দাবিতে বনানী থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছেন কড়াইল বস্তির কয়েক শ বাসিন্দা। রোববার রাতে তাঁরা থানার সামনে যান। পরে পুলিশ মামলা নেওয়ার আশ্বাস দিলে ফিরে যান তাঁরা।
পুলিশ জানায়, গত শুক্রবার কড়াইল বস্তিতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অন্য পক্ষ রোববার মামলা করতে থানায় আসে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, কড়াইল বস্তির বাসিন্দারা এসেছিলেন। তাঁদের একটি প্রতিনিধিদল থানার ওসির সঙ্গে কথা বলে ফিরে গেছে। তারা যে বিষয়ে অভিযোগ করেছে, সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।