যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক শরিফ হোসেন (৩৮) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শরিফ হোসেনের বাড়ি সূত্রাপুরের নওয়াবপুরে। তিনি অ্যাপে রাইড শেয়ারের কাজ করতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, ঢাকা–কলকাতা রুটের দেশ ট্রাভেলসের বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন চালক।
এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
শরিফ হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।