ভুয়া তথ্য যাচাই নিয়ে নর্থ সাউথে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া লিটারেসি অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিরা
ছবি: সংগৃহীত

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া লিটারেসি অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রাম এ কর্মশালা আয়োজন করে। সহায়তায় ছিল ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

এ কর্মশালার উদ্দেশ্য ভুয়া, মিথ্যা বা প্রতারণামূলক তথ্যের বিস্তার রোধ করে সংবাদের সত্যতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখা।

বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হকের উপস্থিতিতে কর্মশালাটি সফলভাবে শেষ হয়। প্রশিক্ষক ছিলেন মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের (এমএজে) সহকারী অধ্যাপক তৌফিক ই এলাহী এবং এমএজে প্রোগ্রামের শিক্ষক আসিফ বিন আলী।

এ কর্মশালায় মোট ২২ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাঁদের সনদপত্র দেওয়া হয়।