শাহজালাল বিমানবন্দরে এক কেজি সোনাসহ আটক এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার
ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ অলি আহাদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে অলি আহাদকে বিমানবন্দরের দুই নম্বর আগমনী পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের দুই নম্বর আগমনী পার্ক এলাকায় অলি আহাদ ঘোরাঘুরি করছিলেন। গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এগুলোর ওজন ৬৯৬ গ্রাম। আর ৩৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় অলি আহাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।