বর্জ্য দ্রুত সরাতে চায় ঢাকার দুই সিটি
কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ১২ ঘণ্টার সরকারি সময়সীমার আগেই কাজ শেষ করার ঘোষণা দিয়েছে। ডিএনসিসি ১৬ হাজার ৮৯০ জন কর্মী ও ৭৫২টি যানবাহন ব্যবহার করে বেলা ২টায় মিরপুরে কার্যক্রম শুরু করবে। ডিএসসিসি ১৩ হাজার ৪৫৩ জন কর্মী ও ২ হাজার ১১৭টি যান নিয়ে বেলা দেড়টায় কলাবাগানে শুরু করে আট ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে।