রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে আজ শনিবার বিকেলে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোহা. আবদুল হাফিজ কারেমী (১৪)।

আবদুল হাফিজ মোহাম্মদপুরের একটি কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) অনীক ভক্ত প্রথম আলোকে বলেন, সে ঢাকায় একটি হোস্টেলে থেকে পড়ালেখা করত। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় একটি সাততলা নির্মাণাধীন ভবন থেকে তার মাথায় ইট পড়ে। এতে গুরুতর জখম হয় সে। উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক কামরুজ্জামান বলেন, ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।