আগুনে পুড়ল চকবাজারের দুটি দোকান

আগুনে পুড়ে যাওয়া একটি দোকানছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের দুটি দোকান আগুনে পুড়েছে। আজ শনিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, চকবাজারের সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে সকাল ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন

রাকিবুল হাসান আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত, সেটি এ মুহূর্তে বলা সম্ভব নয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।