ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইন

পরীবাগ স্টেশনে জ্বালানি তেলের লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল চালকদের হাতাহাতি। আজ শুক্রবার সকালে

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শুক্রবার ছুটির দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছে ২৮ ফেব্রুয়ারি থেকে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল নিয়ে সংকটের আশঙ্কা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে জ্বালানি তেলের মজুত ফুরিয়ে যায়নি। তবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তেল কিনছেন।