চিড়িয়াখানার লেকে বড় মাছ, কীভাবে ধরবেন
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার দুটি বড় লেকে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রুই, কাতলা, মৃগেল, চিতল, পাঙাশ, গজার, তেলাপিয়াসহ নানা জাতের মাছ পাওয়া যায় এই দুই লেকে। কখনো কখনো ২৫ থেকে ৩০ কেজি ওজনের মাছ ধরা পড়ে বড়শিতে। এ ক্ষেত্রে দুই হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এক টিকিটে দুটি বড়শি নিয়ে মাছ ধরা যায়।