সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে
ছবি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এ উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয়টির সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

বৃহস্পতিবার ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক রফিকুল হক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া বিনতে আসিফ।

এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, ক্লাবের সদস্য, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।