ডাকসু নির্বাচন: রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আজ মঙ্গলবার যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে ডাইভারশনসহ কয়েকটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।