ঢাবির হলের ক্যানটিনের খাবারে কাঁকড়া-পোকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. সাইদ মুন্সি। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পাশের মাস্টারদা সূর্য সেন হল ক্যানটিনে খেতে যান তিনি। ভাত তরকারি দিয়ে মাখানোর পর দেখেন একটি আস্ত কাঁকড়া। এ অবস্থা দেখে বমি চেপে রাখতে পারেননি তিনি। গত মাসেও একই হলে খাবারে মাছি ও পোকা পেয়েছিলেন বলে অভিযোগ করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ হলের ক্যানটিনে অবস্থা অনেকটা এমনই।