ঢাকা উত্তর-দক্ষিণে তারেকের জনসভার ঘোষণা

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামীকাল রবি ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছেনছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী রবি ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন। গুলশানে তার উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে এবং পরদিন সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে আটটি জনসভায় তিনি বক্তব্য দেবেন।