ঢাকার গণপরিবহন: তারেকের নতুন পরিকল্পনা

রাজধানীতে এলোমেলোভাবে বাস থামানোর কারণে অন্য যানবাহন চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা, সৃষ্টি হয় যানজটেরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন। এর মধ্যে নারীদের জন্য 'পিংক বাস' চালু, বাইসাইকেল রাইড শেয়ারিং, বাসরুট রেশনালাইজেশন আইন প্রণয়ন, বিদ্যুৎ–চালিত বাস প্রবর্তন এবং মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর উদ্যোগ রয়েছে। বিশেষজ্ঞরা সমন্বিত পরিবহন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন, বিশেষত ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেলের কার্যকারিতা তুলে ধরছেন।