ঢাকায় ১৩ মাসে ১১৩ মোটরসাইকেল চুরি

রাইড শেয়ার প্রচলনের পর ঢাকায় মোটরসাইকেলের সংখ্যা অনেক বেড়েছে। সেই সঙ্গে এই বাহন চুরির ঘটনাও বাড়ছে

ডিএমপির তথ্যানুযায়ী, জানুয়ারিসহ গত ১৩ মাসে ঢাকায় ১১৩টি মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। এ সময় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চুরির মামলা হয়েছে প্রায় ৪০০টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৩২ জনকে। উদ্ধার করা হয়েছে ২২৮টি যানবাহন।