ঢাকায় ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয় এবং ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়। খিলগাঁও ফ্লাইওভারেও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর আগে, ভোর থেকে দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে আরও সাতটি ককটেল বিস্ফোরিত হয় এবং শাহজাদপুর ও মেরুল বাড্ডায় দুটি বাসে আগুন দেওয়া হয়। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।