বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় ক্যানচ্যাম বাংলাদেশের ইফতার মাহফিলে

ক্যানচ্যাম বাংলাদেশের ইফতার মাহফিলে অতিথিরা। রোববার রাজধানীর একটি হোটেলেছবি: ক্যানচ্যাম বাংলাদেশের সৌজন্যে।

বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। ক্যানচ্যাম বাংলাদেশের সাধারণ সদস্যরা এই আয়োজনে অংশ নেন।

ইফতারের এই আয়োজনে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ যেন আরও জোরদার হয়, সে বিষয়ে আলোকপাত করা হয়। এ ছাড়া পেশাগত যোগাযোগ বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়।