পথশিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে গুলশান সোসাইটির মৌসুমি ফল বিতরণ

এলাকার বাসিন্দাদের সহযোগিতায় সংগ্রহ করা বিভিন্ন মৌসুমি ফল উৎসবে অংশ নেওয়া সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয়। আজ শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কেছবি: গুলশান সোসাইটির সৌজন্যে

রাজধানীর গুলশানে পথশিশু, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। এ উৎসব থেকে তাঁদের মধ্যে মৌসুমি ফলও বিতরণ করা হয়।

সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করতে আজ শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে এ আয়োজন করা হয়।

গুলশান সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকার বাসিন্দাদের সহযোগিতায় সংগ্রহ করা বিভিন্ন মৌসুমি ফল উৎসবে অংশ নেওয়া সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয়। এ সময় গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। আজ শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে
ছবি: গুলশান সোসাইটির সৌজন্যে

ওমর সাদাত বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে গুলশান সোসাইটি।