শুরু হচ্ছে শিল্পী মোস্তাফিজুল হকের ‘ফিরে দেখা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গ্যালারী চিত্রকে শুরু হচ্ছে শিল্পী মোস্তাফিজুল হকের ‘ফিরে দেখা’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। শনিবার থেকে শুরু হয়ে এই চিত্রকর্ম প্রদর্শনী চলবে ১৫ দিন।
শনিবার এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। প্রদর্শনীটি কিউরেট করেছেন সুমন ওয়াহিদ।
ঢাকা বিশ্ববিদ্যায়লের অধ্যাপক মোস্তাফিজুল হক। ১৯৭৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এই শিল্পীর বিভিন্ন সময়ের আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীতে শিল্পীর ৫০টিরও অধিক চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।