ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, অভিযানে ৪৫৪টি ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন, ২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেনসিডিল, ৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন এবং ১৫ পিস নেশা–জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।