ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভারতের স্বাধীনতা দিবস উদ্যাপন
ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার ১৫ আগস্ট হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই আয়োজনে হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি দেশটির রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
এ সময় আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে একটি দল ভারতের জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। এই আয়োজনে বিপুলসংখ্যক ভারতীয় অংশ নেন।