অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালা

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) অনুষ্ঠিত হলো সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালায় অতিথিরা
ছবি: সংগৃহীত

পুলিশের ৩০ কর্মকর্তাকে নিয়ে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) অনুষ্ঠিত হলো সাইবার  নিরাপত্তাবিষয়ক কর্মশালা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকার উত্তরা ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম ও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহকারী অধ্যাপক তানভীর হাসান জোহা এবং এডাস্টের সিএসই বিভাগের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।