বনানীতে ট্রাক চাপায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে মিনিট্রাকের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার সময় সোমবার পৌনে সাতটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি মিনিট্রাকের চাপায় মিনারা (১৯) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক। মিনারা বনানীর মাসুদ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ট্রাকচাপায় মিনারা নিহতের ঘটনা জানাজানি হলে সাতটার দিকে বনানী ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের প্রভাব রাজধানী অন্যত্র ছড়িয়ে পড়ে।

প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা দেড়টার দিকে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।