চকবাজারে রাসায়নিক গুদামে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের (কেমিকেল) একটি গুদামে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ ভোররাত সোয়া ৪টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাশেদ বিন খালিদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মিনিট পাঁচেকের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলোকেও পাঠানো হয়।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।