রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
ডিএমপি জানিয়েছে, অভিযানে ২৩ হাজার ১২৬টি ইয়াবা বড়ি, ১২৭ দশমিক ১ গ্রাম হেরোইন, ৪ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন (৫ গ্রাম), ১০ দশমিক ৮ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।