কাল বকুলতলায় নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব
ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব হবে। জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে এবার উৎসব হবে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার।

নবান্ন উদ্‌যাপন পর্ষদ জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গুণী শিল্পীদের সমবেত যন্ত্রসংগীতের সুরমূর্ছনায় উৎসবের সূচনা হবে। পরে অনুষ্ঠান চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এতে দেশবরেণ্য শিল্পীদের একক সংগীত ও নৃত্য ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা তাঁদের পরিবেশনা নিয়ে আসবেন। পরদিন বিকেল চারটার অনুষ্ঠান শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নবান্ন কথনে অংশ নেবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি  ডা. ফওজিয়া মোসলেম ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সভাপতিত্ব করবেন পর্ষদের সভাপতি লায়লা হাসান।