হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা

জাকির (বায়ে) নামের এই পুলিশ সদস্য আজ রোববার রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হেনস্তা করেন

সকালে শরীরচর্চা শেষ করে টি–শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই প্রশিক্ষকের পোশাককে ‘অশালীন’ বলে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। আজ রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ ঘটনা ঘটেছে। ওই প্রশিক্ষকের নাম সাজ্জাদ হোসেন। মেট্রোরেল কর্তৃপক্ষ পোশাকে কোনো বিধিনিষেধ না থাকার কথা বললেও পুলিশি হেনস্তার কারণ জানায়নি। ভুক্তভোগী সাজ্জাদ লিখিত অভিযোগ করেছেন।